তাহাফুতুল মালাহিদা: ইসলাম ও বিজ্ঞানবাদ
তাহাফুতুল মালাহিদা পাঠের অভিজ্ঞতা, বিজ্ঞানবাদ ও বিবর্তনবাদ নিয়ে দারুন তথ্য ও যুক্তির আলোচনা।
তাহাফুতুল মালাহিদা (ইসলাম ও বিজ্ঞানবাদ / ইসলাম ও বিবর্তনবাদ)
লেখক: অনুবাদ ও সংকলন
তাহাফুতুল মালাহিদা[১] পড়া শুরু করেছি গত পরশু। স্বাভাবিকভাবে কোনো বই পড়ার ক্ষেত্রে আমি কোনো নিয়ম মেনে পড়ি না। যখন যেটা পড়তে ইচ্ছা করে সেটাই পড়ি। এতে করে বই পড়ার মধ্যে সিলেবাস শেষ করার মতো কোনো প্যারা কাজ করে না। তখন আমার কাছে এটাই এক ধরনের ফ্যান্টাসি তৈরি করে।
তাহাফুতুল মালাহিদার ক্ষেত্রেও এমনই হয়েছে। কোনো রকম সিরিয়াল রক্ষা করা ছাড়াই ‘ইসলাম ও বিজ্ঞানবাদ’ দিয়ে শুরু করেছি। পরে জেনেছি যে এটা নাকি সিরিজের শেষ বই। তারপরও কোনো টেনশন কাজ করেনি।
বইটা শেষ হয়েছে সকালে। বিষয়বস্তুটা একই সঙ্গে আমার আগ্রহের এবং ফি-নাফসিহি[২] চমকপ্রদ ছিল। অনুবাদটাও সুন্দর হয়েছে। বিষয়বস্তুর সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়া যাবে এটা পড়লে। তবে এই সিরিজ পড়ার ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে– বইগুলো যথাসম্ভব লেখকের ধারাবাহিকতা অনুযায়ী পড়া আর প্রত্যেকটা বই পড়ার মাঝে নোট নেয়া এবং শেষ হলে খাতায় ছোট্ট করে খোলাসা[৩] লিখে রাখা। এতে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আপনার ওই নোটটা এবং যেহেনে থাকা ধারণাগুলো অনেক কাজে দিবে।
এটা শেষ করে হাতে নিয়েছি ‘ইসলাম ও বিবর্তনবাদ’। ষাট পৃষ্ঠার মতো হয়েছে। দারুণ দারুণ তথ্য এবং যুক্তির আদলে লেখক তার পাণ্ডিত্য ফুটিয়ে তুলেছেন। জাযাহুল্লাহু খাইর!
📚 তথ্যসূত্র ও টীকা (Footnotes & References)
- তাহাফুতুল মালাহিদা (تهافت الملاحدة): ইমাম গাজ্জালি রহ.-এর কালজয়ী গ্রন্থ 'তাহাফুতুল ফালাসিফা' (দার্শনিকদের অসঙ্গতি)-এর ধারাবাহিকতায় আধুনিক কালের বিভ্রান্ত মতবাদ ও নাস্তিক্যবাদ খণ্ডনে রচিত কিতাবমালা। ↩ ফিরে যান
- ফি-নাফসিহি (في نفسه): একটি আরবি পারিভাষিক বাক্যাংশ, যার অর্থ হলো—'স্বভাবগতভাবেই' বা 'স্বকীয় বৈশিষ্ট্যে'। কোনো বিষয়ের অন্তর্নিহিত সৌন্দর্য বা গুরুত্ব বোঝাতে এটি ব্যবহৃত হয়। ↩ ফিরে যান
- খোলাসা (خلاصة): আরবি শব্দ, অর্থ সারসংক্ষেপ বা মূল ভাব। কিতাব পাঠ শেষে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংক্ষেপে লিপিবদ্ধ করে রাখা ইসলামী তালিবুল ইলমদের প্রাচীন ঐতিহ্য। ↩ ফিরে যান