✨ GEMINI LIVE
🗓️ Saturday, 10 October 2026
-- : -- : -- --

আফফান লাবীব

চিন্তা ও পাঠের নিভৃত আঙিনা

চিন্তা · · ১ মিনিটে পাঠ্য

নানার স্মৃতি ও সাওবানের দশ বছর

আফফান লাবীব
আফফান লাবীব লেখক, পাঠক ও চিন্তাশীল পর্যটক

বাসায় নানার রেখে যাওয়া স্মৃতি, ছোট ভাই সাওবানের খুনসুটি ও দশ বছর পূর্তিতে এক বড় ভাইয়ের দোয়ার আর্তি।

#চিন্তা #স্মৃতি #পরিবার #ভাই #দোয়া

বাসায় নানার রেখে যাওয়া অল্প কিছু স্মৃতি আছে। তন্মধ্যে একটা কিস্তি টুপি আর কটি আছে।

মাস খানেক আগে ছোট ভাই সাওবান নানার ব্যবহৃত এই দুইটা জিনিস পরে আম্মুকে বলতেছে–“আম্মু আমি এখন থেকে তোমার ‘আব্বু’ লাগি”। আম্মু শুনে খালি হাসেন!

•

আজকে সাওবানের দশ বছর পূর্ণ হইল। এগারোতে পা রাখল ভাইটা। আমাদের সবার মধ্যে ও-ই সবচেয়ে বেশি অসুস্থ থাকে। বারো মাসে ছয় মাসই বলতে গেলে শরীরে একটা না একটা রোগ লেগেই থাকে। এজন্যে বাসায় থেকেই আম্মুর কাছে হিফজ করতেছে। এগারো পাড়া হইছে মনে হয়। এমনিতে সব করতে পারে খালি পড়ার কথা বললেই মনে হয় আদালতের শুনানির ডাক আসছে। খেলাধুলার পাশে আঁকাআঁকির ঝোঁক প্রবল। অবসরে প্রায়ই খাতা কলম নিয়ে থাকে। এই বয়সেই দারুণ নিখুঁত আঁকা শিখে গেছে। কিছু আর্টওয়ার্ক সুযোগ হলে দেখাব।

আজকে ওর বিশেষ দিনে খালি দোয়া করি, আল্লাহ যেন ওকে ওর নানার মতো বড় করে!

লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন:
Facebook শেয়ার WhatsApp শেয়ার
লেখাটি আপনার ডিভাইসে অফলাইনে সংরক্ষিত রয়েছে। ইন্টারনেট সংযোগ ছাড়াও পড়তে পারবেন।