✨ GEMINI LIVE
🗓️ Saturday, 10 October 2026
-- : -- : -- --

আফফান লাবীব

চিন্তা ও পাঠের নিভৃত আঙিনা

চিন্তা · · ১ মিনিটে পাঠ্য

বেদনাদায়ক দুঃসংবাদ: আয়েশা সিদ্দীকা

আফফান লাবীব
আফফান লাবীব লেখক, পাঠক ও চিন্তাশীল পর্যটক

সাথি মাওলানা তামিমের তিন বছর বয়সী কোমল নিষ্পাপ ছোট বোন আয়েশার ইন্তেকাল এবং শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা।

#চিন্তা #শোক #স্মৃতি #দোয়া #মৃত্যু

বাচ্চাটার নাম আয়েশা সিদ্দীকা। আমার দীর্ঘদিনের সাথি মাওলানা তামিমের ছোট বোন। বয়স হয়েছিল প্রায় তিন বছরের মতো। মেয়েটার সাথে আরেকটা জমজ বোনও আছে। ওর নাম আমেনা। আয়েশা বয়সের হিসেবে ছিল ছোট। বড়জন যেমন চঞ্চল ছিল। ছোটটা ছিল ছিল উল্টো। খুবই ঠান্ডা তবে সবসময় হাসতো। ওকে কোলে নিতে চাইলে খুব সহজেই কোলে আসতো।

বলতে গিয়ে বুকটা কেঁপে উঠছে— মেয়েটা আজকে মারা গেছে। সপ্তাহ খানেক যাবৎ হাসপাতালে ছিল। এমনিতেই জন্মসূত্রে পুষ্টিগত কিছু কমতি ছিল। আবার সঙ্গে খিচুনির সমস্যা ছিল। একসপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে ফুলের মতো সুন্দর কোমল বাচ্চাটা আজ আল্লাহর কাছে চলে গেল।

ভাবতে গেলেই কষ্ট হয়– ওর বাবা-মা আর ভাইটা কিভাবে এই যন্ত্রণা সহ্য করবে। নিজের একটা ছোট ভাই আছে বিধায় কিছুটা হলেও তাদের মনের আর্তনাদ বুঝতে পারি। আসলে সান্ত্বনা দেয়ার মতো কোনো উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছি না। শুধু আল্লাহর কাছে দোয়া করি, যেন এই অসামান্য কুরবানির উত্তম বদলা তিনি এই শোকার্ত পরিবারকে দান করেন। আমীন।

লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন:
Facebook শেয়ার WhatsApp শেয়ার
লেখাটি আপনার ডিভাইসে অফলাইনে সংরক্ষিত রয়েছে। ইন্টারনেট সংযোগ ছাড়াও পড়তে পারবেন।